রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে মাঠে হাজী শাজাহান মেম্বার, জনসংযোগে ব্যস্ত সময় পার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২২ Time View

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন সোনারগাঁও পৌরসভার সভাপতি হাজী শাজাহান মেম্বার। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন।
জানা যায়, প্রতিদিনই তিনি বিভিন্ন ওয়ার্ড, মহল্লা ও গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় সভা এবং গণসংযোগ করছেন। এসব কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নিচ্ছেন।
হাজী শাজাহান মেম্বার বলেন, “আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। জনগণের সেবক হিসেবে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করে যেতে চান।
স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচন ঘিরে তার এই গণসংযোগ ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel