রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

তেলবাহী গাড়ি ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

নিজস্ব প্রতিবেদক,,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তেলবাহী গাড়ি ডাকাতির ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের পুলিশি সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন কাদের। সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় রবিবার দুপুরে যৌথভাবে এ অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। তবে অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫ আগস্ট পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. আজিজুল (তেল ব্যবসায়ী), পিতা—নুর মোহাম্মদ, সাং—হামছাদি গ্রামের বাসিন্দাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel