সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০২ Time View

নিজস্ব প্রতিবেদক,,
মহান মে দিবস উপলক্ষে দৈনিক বাংলাদেশের আলো’র স্টাফ রিপোর্টার ও সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ এক শুভেচ্ছা ও তাৎপর্যপূর্ণ বাণী প্রদান করেছেন।
তিনি তার বাণীতে বলেন, “মহান মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, যার ফলেই আজ আমরা শ্রমের মর্যাদা ও কর্মঘণ্টার স্বীকৃতি পেয়েছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মানবিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। শ্রমিকদের ঘামেই গড়ে ওঠে দেশের অর্থনীতি, তাই তাদের প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”
সামির সরকার সবুজ সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই মিলে শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতন হই এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
পরিশেষে তিনি মহান মে দিবসের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel