রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক,
মহান মে দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান এক বাণী প্রদান করেছেন।
বাণীতে তিনি বলেন, মহান মে দিবস বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ ও মানবিক কর্মপরিবেশের দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও আমাদের প্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমিক শ্রেণি। কিন্তু দুঃখজনকভাবে এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আতাউর রহমান বলেন, একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে শ্রমিকদের সম্মান ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি শ্রমজীবী মানুষের কল্যাণে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
শেষে তিনি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel