শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আবৃত্তি সংঘের আয়োজনে ‘শরৎ আবৃত্তি সন্ধ্যা সোনারগাঁয়ে ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো

সোনারগাঁয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব ও যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোনারগাঁ উপজেলা প্রশাসনের বিভিন্ন সাম্প্রতিক কার্যক্রমেও আইন-শৃঙ্খলা, যানজট নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দিতে দেখা গেছে।
উল্লেখ্য, সোনারগাঁয়ের আইন-শৃঙ্খলা কমিটির সভাগুলোতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণে।
সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel