মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি ঃ শুক্রবার দিনাজপুরে সদর উপজেলার ঘুঘুডাঙ্গা জামে মসজিদে স্থানীয় মুসল্লি ও এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং বিশিষ্ঠ শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) ও সমাজসেবক আলহাজ¦ মোঃ আহসান হাবীবের পিতা- মাতার জন্য পারিবারিক গোরস্থানে কবর জিয়ারত করা হয়। মরহুম পিতা-মাতা ও আত্মীয়স্বজনের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মসজিদে এ দোয়ার আয়োজন করে আলহাজ্ব মোঃ আহসান হাবীব। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলহাজ¦ মোঃ আহসান হাবীব বলেন, পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব কেবল তাঁদের জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও তাঁদের জন্য দোয়া করা এবং তাঁদের স্মৃতি ধরে রাখা প্রত্যেক সন্তানের নৈতিক কর্তব্য। সমাজের তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি মরহুম পিতা-মাতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও তাঁদের স্মরণের শিক্ষা দেয়।
তিনি বলেন, আমার মরহুম পিতা ও মরহুমা মাতার জন্য দোয়া করবেন। তারা যেন জান্নাতবাসী হয়। আমার অসুস্থ স্ত্রীর রোগমুক্তি জন্য দোয়া করবেন।সে যেন তারাতারি সুস্থ্য হয়ে উঠে।