বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

হ্যাপি বন্ডিং ’৯৪ ও ’৯৪ ব্যাচের আড্ডাবাজ গ্রুপের মেজবান ও জমজমাট আড্ডা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক

হ্যাপি বন্ডিং ’৯৪ ও ’৯৪ ব্যাচের আড্ডাবাজ গ্রুপের মেজবান ও জমজমাট আড্ডা গত শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফার্স হোটেলে অনুষ্ঠিত হয়। পুরো বাংলাদেশের এসএসসি ৯৪ ব্যাচের গেট টুগেদারও কিন্তু এটি। ৩ শতাধিক বন্ধুদের মিলন মেলা বসেছিল।

দুপুর থেকে হলরুমে ভিড় বাড়তে থাকে। ধীরে ধীরে এই পুনর্মিলনীর অনুষ্ঠানটি এক মহামিলন মেলায় পরিণত হয়েছে। সদস্যদের অংশগ্রহণে গান, কবিতা, কথামালা, আনন্দ আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র, খাওয়া-দাওয়া ছিলো অন্যরকম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য শিরিন আহমেদ। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. আতাউল্লাহ বিপ্লব, সদস্য সচিব ছিলেন নেত্রকোণার মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়লা সুলতানা সুমী, প্রধান উপদেষ্টা ছিলেন মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের হেড অব ব্রাঞ্চ আব্দুর রহিম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সম্রাট বাবর, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ সভাপতি আনজুমান আরা শিল্পী, সাংবাদিক রহিমা খানম, নাহার আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম।

অনুষ্ঠানের শেষে ছিলো আকর্ষণীয় র‌্যাফল ড্র। এক একটি পুরস্কার বিজয়ী কুপন নাম্বার ঘোষণার সাথে সাথে সবাই র‌্যাফল কুপন হাতে নিয়ে নিজের নাম্বারটা মিলিয়ে নিতে ব্যস্ত থাকতে দেখা গেছে। কেউ আনন্দে আত্মহারা আবার কেউ পরের পুরস্কারের আশায়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় অ্যাডমিন প্যানেল, আয়োজক কমিটি এবং উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন। আগামীতেও এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে আয়োজক কমিটির ডা. মো. আতাউল্লাহ বিপ্লব সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.