বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

শার্শায় আশিক নামে এক যুবককে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

নির্বাচনী বিরোধের জেরে শার্শায় শাহাঙ্গীর আলম আশিক (২০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৯ শে ডিসেম্বর)সন্ধার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত শাহাঙ্গীর আলম আশিককে উদ্ধার করে প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত শাহাঙ্গীর আলম আশিক শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের সিরাজুলের ছেলে।

জানা যায়,বিগত ইউপি নির্বাচন নিয়ে একই গ্রামের ঈদ্রিসের সাথে বিরোধ চলে আসছিল।এ সংক্রান্ত ইতিপুর্বে একাধিক মামলা চলমান রয়েছে।ঘটনার দিন বিকালে শাহাঙ্গীর আলম আশিক কাজ শেষে কন্দর্পপুর বাজার হতে গোড়পাড়া বাজারে আসছিলো।পতিমধ্যে গোড়পাড়া মাধ্যামিক বিদ্যালয়ের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা পিকুল, বাবু,ঈদ্রিস, আনন্দ, জালাল ও নুরুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী তার উপর অতর্কিত হামলা চালায়।এসময় সন্ত্রাসীদের হাতে থাকা রামদা ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।পরে তার আত্নচিৎকারে স্হানীয়রা রক্তাক্ত অবস্হায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল জানান, বিষয়টি শুনেছি। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.