বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

তরুণদের মনন তৈরি ও বিপথগামিতা থেকে রক্ষায় খেলাধূলা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩২০ Time View

নিজস্ব প্রতিবেদক।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণদের মনন তৈরি, সুস্বাস্থ্য ও বিপথগামিতা থেকে রক্ষায় খেলাধূলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার বিকেলে রাজধানীর মাতুয়াইল ঈদগাহ ময়দানে ‘শেখ কামাল ও সুলতানা কামাল বিজয় কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সময় বাল্যকালে তার ফুটবলপ্রীতির কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি ও আমার বন্ধুরা এতো ফুটবল পাগল ছিলাম যে ছেলেবেলায় যখন পয়সা থাকতো না, আমরা এক বন্ধু আরেক বন্ধুর পিঠের ওপর চড়ে স্টেডিয়ামের বাইরে থেকে খেলা দেখেছি। এমন কি স্টেডিয়ামের চারপাশের বড় বড় জলের পাইপের ভেতর দিয়েও স্টেডিয়ামে ঢুকে খেলা দেখেছি।’

সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং ক্রীড়াকে উৎসাহিত করতে সকলেরই এগিয়ে আসা উচিত বলেন মন্ত্রী।

টুর্নামেন্ট আয়োজক দবির উদ্দিন আহমেদ মৃধা ফাউন্ডেশনের সভাপতি গোলাম আহমেদ টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেহরিন মোস্তফা দিশির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরোয়ার কমল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.