বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির কার্টন তৈরির কারখানায় আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩৯৫ Time View

কাগজ কলম সোনারগাঁ নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে মেঘনা ইকনোমিক জনে মেঘনা গ্রুপ ফ্রেশ কোম্পানির কার্টন তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার সকালে টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ড্রাটিয়াল ইকোনমিক জোনে সোনারগাঁও প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামের একটি কাটুন তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায়। প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি আরো জানান, মেঘনা শিল্পাঞ্চলের ফ্রেশের কারখানা এটি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য এখনই বলা যায়নি।
প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক সিদ্দিকুর রহমান জানান, সকালে কার্টন তৈরির কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.