মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক যুবদল নেতার বিশাল শোডাউন ও র‍্যালি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিশাল শোডাউন ও বর্ণাঢ্য র‍্যালি করেছেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠু।

সোমবার (২৭ অক্টোবর)জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে ও সোনারগাঁও পৌর যুবদল নেতা ওসমান গনি ঋতুর সার্বিক ব্যবস্থাপনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল শোডাউন ও র‍্যালি হয়। র‍্যালিটি ঢাকা নারায়ণগঞ্জ এর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির আগে এক সমাবেশে যুবদলের সাবেক সহসভাপতি মিঠু বলেন, আজকের এ বিশাল গণজমায়েত ও র‍্যালি প্রমাণ করে নারায়ণগঞ্জ এর মাটি ধানের শীষের ঘাঁটি। সোনারগাঁ এর মাটি আগামীর দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি। আপনারা বিএনপিকে ভালোবেসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবেসে যেভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন, আপনারা সব সময় বিএনপি ও সহযোগী সংগঠন যুবদলের পাশে থাকলে ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জের সকল আসন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবো ইনশাআল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.