সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি,,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান, হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মো. আহসান উল্লাহ,
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন তুষার, হাবিবপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী নুরুজ্জামান প্রধান, মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি হাজী নিজাম উদ্দিন রতন, মাওলানা আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও মুসল্লিরা। এ সময় নিজাম উদ্দিন রতন বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে।বক্তারা মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সমাজের বিত্তবান, প্রবাসী ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।