শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুণ সমাজসেবক আল আমিন-ভোটারদের আস্থার প্রতীক মারীখালী নদী এখন ময়লার ভাগাড়: পরিবেশ বিপর্যয়ের মুখে

সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০ Time View

নিজস্ব প্রতিবেদক,

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে “বিশ্বেশ্বর পোদ্দার ভবন” নামে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজাম (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের প্রশংসা করেন। নবনির্মিত ভবনটির অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করেছেন বাংলাদেশ পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার সিআইপি।
বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এবং শ্রেণিকক্ষ সংকট দূর করার লক্ষ্যে বাবু অমল পোদ্দারের ব্যক্তিগত উদ্যোগে ভবনটি নির্মাণ করা হয়েছে। তারা এ মহতী উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন অতিথিবৃন্দ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.