নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
0-3840×1728-0-0-{}-0-12#
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় ইলিয়াসদী গ্রামের কাজী উদ্দিন সাহেবের বাড়িতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। প্রধান মেহমান ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান,
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজের জন্য বড় হুমকি। এসব অপকর্ম প্রতিরোধে রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। তারা সোনারগাঁ উপজেলাসহ মোগরাপাড়া ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।