বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুণ সমাজসেবক আল আমিন-ভোটারদের আস্থার প্রতীক মারীখালী নদী এখন ময়লার ভাগাড়: পরিবেশ বিপর্যয়ের মুখে সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত মাদক সেবী ও চুরির অভিযোগে অভিযুক্ত ইয়াসিন ওরফে ইন্দুরের বাড়িতে হামলা ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য আবুল হোসেন তুষার

মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২২ Time View

হাবিব মাষ্টার,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মারিখালী নদীর ব্রিজের উত্তর পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় ও আবর্জনার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ জুন) দুপুর ১২টার দিকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সড়ক ও নদীসংলগ্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
এ সময় মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন এবং এলাকার পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেখানে ময়লা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও আশপাশের বাসিন্দারা নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত স্থানের বাইরে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মারিখালী নদী ও আশপাশের পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.