শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

শার্শার নাভারন কলেজে শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৫ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

শার্শার নাভারন ডিগ্রী কলেজের ২০২২/২৩ শিক্ষা বর্ষের এইচএসসি ও এইচএসসি (বিএমটি)একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারী) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে নাভারন কলেজ ।

নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা কলেজ। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।

সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

নাভারন কলেজে নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ইব্রাহীম খলিল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের সভাপতি নাজমুল।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাজমুল হাসান বলেন, নাভারন কলেজ এ উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

এসময় নাভারন কলেজের উপধ্যক্ষ আব্দুর রউপ, দাতা সদস্য ডা: আব্দুল মতলেব, চেয়ারম্যান কবির উদ্দীন তোতা,ম্যানেজিং কমিটির সদস্য শাহরিন আলম বাদলসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন কলেজের শিক্ষক ও ম্যানজিং কমিটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.