শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

শার্শায় নিখোঁজ কলেজ ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৪ Time View

← Back

Thank you for your response. ✨

বেনাপোল প্রতিনিধিঃ যশোর থেকে নিখোঁজের সাতদিন পর সহপাঠীর বাড়ির সেফটিক ট্যাংক থেকে জেসমিন আক্তার পিঙ্কি (১৮) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে র‍্যাব-৬ এর একটি দল।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে শার্শা উপজেলা বুরুজবাগান এলাকার আকবর আলী নামে একজনের বাড়ির সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পিঙ্কি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাউরিয়া কেরালকেতা এলাকার জাকির হোসেনর মেয়ে।

এ ঘটনায় মুল হত্যাকারী আহসান কবির(অঙ্কুর) নামে তার এক সহপাঠীকে আটক করেছে। এবং জিজ্ঞাসা বাদের জন্য অঙ্কুরের বড় ভাই আহসান হাবিব রুমেল ও সৎ মা হোসনেয়ারা হেফাজতে নিয়েছে পুলিশ।

হত্যাকারী আহসান কবির অঙ্কুর দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আকবার আলীর ছেলে।
সে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, হত্যা করে লাশ গুমের ঘটনায় আহসান কবির অঙ্কুর নামে তার এক সহপাঠীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার স্বীকারোক্তিতে অঙ্কুরের নিজ বাড়ীর সেফটি ট্যাংকির ভিতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান,হত্যাকারী অঙ্কুরের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাসার সেফটিক ট্যাংক থেকে মেয়েটির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকারিসহ এ ঘটনায় জড়িত সন্দেহে তার ভাই ও তার সৎ মাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.