শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা চট্টগ্রাম মহাসড় অবরোধ করে মানববন্ধন ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩৪৭ Time View

বিশেষ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় আলোচিত জোড়া খুনের মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩ মার্চ) দুপুর ২ টায় উপজেলার কাঁচপুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে নিহত আসলাম সানি ও শফিকুল ইসলাম রনির পরিবার ও এলাকাবাসী। এর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমন,ও অপারেশন ওসি মাহাফুজুর রহমান, অবরোধকারী এলাকাবাসী ও নিহতের পরিবারদেরকে আশ্বস্ত করে ওসি মাহাবুব বলেন, আলোচিত জোরা খুনে সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি, আসামিদেরকে না ধরা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এবং দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান। তার এ কথায় আশ্বস্ত হয়ে মহাসড়ক অবরোধকারীরা রাস্তা থেকে সরে যান,

মানববন্ধনে অংশগ্রহণ নেয়া কাঁচপুর পাঁচপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাই মহিউদ্দিন, মোস্তফা, মামুন, মফিজুল, মারুফ কাঁচপুর পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)কে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা করে৷ আজ আমরা খুনি পরিবারের সকল দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে অন্যান্য বক্তারা মহিউদ্দিন, মোস্তফা পরিবারের সকল সদস্যদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।

মানববন্ধনের ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পরে এই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা। পরে সোনারগাঁ থানা পুলিশ এসে অবরোধকারীদের কে আশ্বস্ত করলে তারা রাস্তা থেকে সরে যান। অবরোধের কারণে প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি (অপারেশন) মাহফুজুর রহমান বলেন, জোড়া খুনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা জনগণের পাশে আছি। আসামীদের কে গ্রেফতার করতে সোনারগাঁ থানা পুলিশ আপ্রাণ চেষ্টা করছে। মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.