শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের ওপর নারীর হামলা টিকটকে ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উল্টোপথে আসা একটি অটোরিকশাকে চলাচলে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন সুলতান আহমেদ নামের নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। এ সংক্রান্ত একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় হামলাকারী নিলুফা বেগমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিলুফা বেগম কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কোলিনপুর এলাকার মো. মাসুদের স্ত্রী। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সালমা টাওয়ার এলাকায় বসবাস করছেন।

সোমবার (৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

এর আগে রোববার (৫ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার সকালে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলিপ কুমার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, রোববার উল্টোপথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। এসময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাং রোডগামী একটি অটোরিকশা আসতে দেখে তিনি থামতে বলেন। এসময় চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি উল্টে যায়। এতে নারী যাত্রী নিলুফা পড়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়। পরে ওই নারী তার মোবাইলের জরিমানাস্বরূপ কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার ইউনিফর্মের কলার ধরে টানাহেঁচড়া করেন।

এ অবস্থা দেখে আশপাশের কয়েকজন ছুটে আসেন। পরে তারাসহ ওই নারী কনস্টেবল সুলতান আহমেদকে মারধর করতে থাকেন এবং তার মোবাইল ছিনিয়ে নেন। এসময় কনস্টেবল সুলতান আহমেদের ইউনিফর্ম ছিঁড়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে কনস্টেবলকে উদ্ধার এবং ওই নারীকে আটক করেন। এসময় অন্য হামলাকারীরা এবং অটোরিকশাচালক তার অটোরিকশা নিয়ে পালিয়ে যান ৷ পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানাপুলিশ এসে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত পুলিশ কনস্টেবল সুলতান আহমেদ নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নেন। পরে সকালে ওই নারীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এ মামলায় ওই নারীকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

এদিকে @safayethossain303 নামের এক টিকটক আইডি থেকে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়,

ব্যাকগ্রাউন্ডে টিভি অভিনেতা মোশাররফ করিমের একটি নাটকের ডায়ালগ ওই ভিডিওর সঙ্গে সংযোজন করে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় গ্রেফতার নারীকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.