বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

শার্শায় মাটি ফেলে ফসলী জমি নষ্টের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩৩৩ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি শার্শার শিকারপুরে অবৈধভাবে জমি দখল নিতে প্রভাবাশালী নাসির উদ্দিন নামে এক ব্যক্তি

মাটির ট্রাক্টর দিয়ে মাটি ফেলে শাহাজামাল বিশ্বাসের ধানী জমি নষ্ট করে দিচ্ছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

এব্যাপারে ভুক্তভোগী শাহাজামাল বিশ্বাস নিরুপায় হয়ে সুষ্ঠু সমাধানের লক্ষে শার্শা থানা লিখিত অভিযোগ দায়ের করেছে।

শার্শা থানায় লিখিত অভিযোগে জানা যায়, শার্শার শিকারপুর মৌজায় ১১৮নং খতিয়ানের ১৭শতক জমি রয়েছে।সেই জমির মধ্যে রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর সামাদের বিশ্বাসের ছেলে শাহাজামাল বিশ্বাসের জমির পাশে ১.৭০শতক জমি নিয়ে একই গ্রামের মৃত আব্দুর সামাদের ছেলে নাসিরউদ্দিনের সাথে দীর্ঘদিনের দখল নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ২৫শে মার্চ দুপুর ১২টার দিকে শাহাজামাল বিশ্বাস জমিতে গিয়ে দেখতে পান অবৈধভাবে মাটি উওোলন করে, উক্ত ধানীর জমির উপরে মাটি ফেলে ফসল নষ্ট করে দিচ্ছে। এসম সেই বাধা দিতে গেলে গালিগালাজ করে, নাসির পাশে থাকা গাছি দা দিয়ে কোপ মারতে উদ্যত হয়। পরিস্থিতি দেখিয়ে শাহাজামাল বিশ্বাস ঘটনাস্থাল ত্যাগ করে প্রাণে রক্ষা পায়।

লিখিত অভিযোগে শাহাজামাল আরো জানায় তার জমির পাশে নাসিরউদ্দিনের ১.৭০শতক
জমি রয়েছে,কিন্তু সে তার নিজ জমিও ভোগ দখল না করে আমার পজিশনের জমি জোর পূর্বক দখল করার নানা পাঁয়তারা করে আসছে।বিষয়টি আমি স্থানীয় ব্যাক্তিবর্গের আমলে দিলে নাসিরউদ্দিন বিষয়টি কোনপ্রকার গুরুত্ব দেয়নি। নাসিরউদ্দীন প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ কথা বলতে চাইনা।এক্ষনে
আমার নামিয় নিজ জমি (পাশ উল্লেখিত)
নাসিরউদ্দিন জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছে।যা নিয়ে আমি এখন বর্তমানে হুমকি ও নিরাপত্তা হীনতার মধ্যে আছি। সে যেখন মুহুর্তে আমার এবং আমার পরিবারের প্রতি ক্ষয়-ক্ষতি করতে পারে সেই আশংকায় স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তির সাথে আলোচনা করিয়া,শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.