শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

র‌্যাব-১১ এর অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জ হতে ১টি দেশীয় পিস্তল ও গুলিসহ আটক৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ এপ্রিল রবিবার রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভাধীন আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী ১) কামরুল ইসলাম সুমিজ (২৪), ২) তানভির হোসেন আশিক (২৩), ৩) মোঃ ফয়েজ (২০) ও ৪) আলাউদ্দিন হোসেন আলো (২৮) দের গ্রেফতার করে। এ সময় আসামীদের হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি এলজি দেশীয় পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত ১নং আসামী কামরুল ইসলাম সুমিজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ২নং গোপালপুর ইউপির মহবুল্লাহপুর এলাকার মোঃ শহিদউল্যাহ এর ছেলে। ৩নং আসামী মোঃ ফয়েজ ৩নং জীরতলি ইউপির সিন্ধুরকাঁইত এলাকার ওমর ফারুক এর ছেলে। গ্রেফতারকৃত ২নং আসামী তানভির হোসেন আশিক চৌমুহনী পৌরসভাস্থ আলীপুর এলাকার মৃত নুরুল ইসলাম এর ছেলে এবং ০৪নং আসামী আলাউদ্দিন হোসেন আলো একই এলাকার আব্দুল মান্নান এর ছেলে। গ্রেফতারকৃত আসামীগণ এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। র‌্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.