শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

ইউপি যুবলীগ নেতা জাকিরের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসককে স্বারকলিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৮২ Time View

রবিন আহমেদ সোনারগাঁও প্রতিনিধি।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন উরুফে পলিথিন জাকিরের সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানী বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দিয়েছেন পিরোজপুর ইউপি সদস্যরা।
মঙ্গলবার (৯ মে) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল- ইসলামের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এ স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপিতে তারা উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন। বেঁচে থাকার তাগিদে একসময় মাছ বাজারে পলিথিন ব্যাগ বিক্রি করত বলে সবাই তাকে ‘পলিথিন জাকির’ নামেই বেশ পরিচিত। পরে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদটি ভাগিয়ে আনতেই সে বেপরোয়া হয়ে ওঠে। মেঘনা ঘাটে হকারির পাশাপাশি এলাকায় শুরু করেন বালু ভরাট ও জমির দালালি। ‘সোনারগাঁ রিসোর্ট সিটি’ নামে একটি আবাসন প্রকল্পের জমি ক্রয় ও বালু ভরাট দিয়ে শুরু তার দখল বানিজ্য। আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
যুবলীগের নাম ভাঙিয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠে জাকির ওরফে পলিথিন জাকির। একের পর এক গুরুতর অপরাধ করতে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। সাধারণ মানুষের জমি দখল, ভুয়া দলিলে জমি বিক্রি এবং বালু ভরাটের টেন্ডারবাজি, নৌ চাঁদাবাজি ও কয়েকটি খুনসহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে থাকলেও পুলিশের হাত করা পররনি তার হাতে কখনও।
জাকিরের সন্ত্রাসী বাহিনীর সৈকত হোসেন, মিজানুর রহমান,সজীব মিয়া,কাইল্যা শাহ আলী, ও শাহীন হোসেনের নেতৃত্বে মেঘনা নদীতে চলাচলরত বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি, মাদক কারবার নিয়ন্ত্রণসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যকলাপ করে থাকে। এই সব কর্মকান্ডের প্রতিবাদে এলাকাবাসী কয়েকবার মানববন্ধন করলেও কোনো প্রতিকার পায়নি।
এতে আরও উল্লেখ আছে, দুটি হত্যা ও নৌ- চাঁদাবাজিসহ প্রায় ডজনখানেক মামলার আসামি এই পলিথিন জাকির, ২০১২ সালে রিপন হত্যা, ২০১৪ সাথে সাধন হত্যা ও ২০১৫ সালে গোলজার হত্যায় সক্রিয়ভাবে অংশ নেয়। ২০১৮ সালের ৩ জানুয়ারি খুন হয় জাকিরের সকল অপকর্মের সাক্ষী ভাগিনা মোহাম্মদ আলী। ভাগিনা মোহাম্মদ আলী হত্যার মামলার ভয় দেখিয়ে সে কোটি টাকার বাণিজ্য করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.