বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

জামালপুরের বকশিগঞ্জে বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে সোনারগাঁ উপজেলায় সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুর ১২টায় সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন হয়।এতে বক্তব্য দেন সাংবাদিক গাজী মোবারক, আব্দুল সাত্তার প্রধান, মাজারুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব,সামির সরকার সবুজ,সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার না হন, সে দাবি জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজী মোবারক,এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ঢাকা টাইমসের ইমরান হোসেন, শেখ এনামুল হক বিদ্যুৎ (দৈনিক বাংলা ৭১), নুরনবী জনি (দৈনিক জনবানী), শেখ ফরিদ (দৈনিক আজকের পত্রিকা), রুবেল মিয়া (দৈনিক কালবেলা), কামরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ) মো. শাহিন সাকি (দৈনিক মুক্ত খবর), মো. শাহজালাল (আমাদের নতুন সময়), আব্দুল মোতালেব প্রধান (দৈনিক অধিকরণ), সামসুল আলম তুহিন (দৈনিক রুদ্রবার্তা) আরাফাত হোসেন সিফাত (দৈনিক প্রথম সূর্যদয়), ফারুকুল ইসলাম (ঢাকা প্রতিদিন), রিপন সরকার (দৈনিক ভোরের দর্পন), পারভেজ (এশিয়ান টিভ), ভিপি পারভেজ (স্বদেশ প্রতিদিন), ফাহাদুল ইসলাম (দৈনিক আমার সময়), মোক্তার হোসেন (দৈনিক ভোরের সময়), হাবিবুর রহমান হাবিব (এস টিভি), আব্দুল করিম (দৈনিক স্বদেশ বিচিত্রা), এস, এম মনির হোসেন (দৈনিক বাংলার নবকন্ঠ), মাজেদ (দৈনিক আজকের বসুন্ধরা), রাশেদুল ইসলাম (দৈনিক আলোচিত কন্ঠ), মিজানুর রহমান ( বার্তা বাজার) ও পরিবেশ রক্ষা উন্নায়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.