বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

বিভিন্ন রকমারি আমে সয়লাব সোনারগাঁয়ের বাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৯৭ Time View

তপন আহমেদ বিশেষ প্রতিনিধি।

মধুমাস’ জ্যৈষ্ঠে ‘মধুফলে’ ভরপুর বাজার। আম-জাম-কাঁঠাল-কলা-লিচু-জামরুল; কি নেই বাজারে। চারদিকে রসাল ফলের মৌ মৌ গন্ধ। বিকিকিনিও হচ্ছে হরদম।
বিক্রেতারা বলছেন, বৈশাখী মাস শেষ হতে হতেই ‘পাকা আম-কাঁঠালে’ ভরে যাচ্ছে বাজার। ক্রেতারাও বলেন, শুধু জ্যৈষ্ঠই সাধ্যের মধ্যে থাকে ফলের বাজার।
বাজারে এখন দেশি ফলের রাজত্ব। রুপালি, হাড়িভাঙ্গা, চোষা, হরেক রকম আম-জাম-কাঁঠালসহ সরগরম নারায়ণগঞ্জের সোনারগাঁ ফল বাজার। ঝুড়িভর্তি ফল আসছে দেশের ভিন্নজেলাগুলি থেকে এবং সে ফল সোনারগাঁয়ের বাজারগুলোতে।
মোগরাপাড়া চৌরাস্তার ফল আড়তে গিয়ে তেমনই দৃশ্য চোখে পড়েছে। ট্রাকে ট্রাকে আসছে বিভিন্ন নামের আম-কাঁঠাল। তবে সোনারগাঁয়ে এখন আমে ‘রাজ’ করছে হিমসাগর মিলছে ১০০ থেকে ১১০ টাকায়। গোপালভোগ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।এ ছাড়াও
বাজারে ঘ্রাণ ছড়ানো পাকা কাঁঠাল মাঝারি সাইজের পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতিটি ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, এবার কাঁঠালের দাম তুলনামূলক কম।
তবে পাইকারিতে ফলের দাম সাধ্যের মধ্যে থাকলেও সোনারগাঁয়োর খুচরা বাজারে দেশি ফল বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। তারপরেও ক্রেতারা খুশি।
তারা বলছেন, শুধু জ্যৈষ্ঠ মাসেই দাম কম থাকায় কিনে খেতে পারেন সবাই। তাছাড়া, এই সময়ের ফলের স্বাদের সঙ্গে আর অন্য কোন ফলের তুলনাও হয় না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.