বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁ যাদুঘরে ইজারা ছাড়াই চলছে নাগরদোলা-কর্তৃপক্ষ উদাসীন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ইজারা ছাড়া চলছে নাগরদোলা ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছেন অবহেলায় ইজারা দেওয়া হয়নি, তবে দ্রুত সময়ে ইজারা দেওয়া হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ইজারা ছাড়া চলছে নাগরদোলা। গত জুন মাসের ৩০ তারিখে ইজারার সময় শেষ হলেও ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ম্যানেজ করে চলছে নাগরদোলা।
সরেজমিন গতকাল রোববার দুপুরে গিয়ে দেখা যায়, ফাউন্ডেশন চত্ত¡রের ভিতরে ময়ুরপঙ্খী মাঠের পশ্চিম কোনায় তিনটি নাগরদোলা রয়েছে। গ্রাম বাংলার ধারক বাহক এই নাগরদোলা গুলোর জন্য প্রতিবছর ইজারা দেওয়া হয়। ঘুরতে আসা পর্যটকরা মূূল্য পরিশোধ করে চড়ছেন এই নাগদোলায়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত বছর ৮ লাখ ১৬ হাজার টাকায় শাহজালাল নামে একজন এক বছরের জন্য নাগরদোলার ইজারা পায়। গত ৩০ জুন ওই ইজারার মেয়াদও শেষ হয়েছে।
ঢাকা থেকে আসা তাসনিত জান্নাত বলেন, বন্ধুদের সাথে সোনারগাঁ জাদুঘরে ঘুরতে এসেছি। বৃষ্টি হলে নাগরদোলায় চড়বো না কেমন কথা। প্রতিজন ৩০ টাকা করে দিয়ে নাগরদোলায় চড়েছি।
স্থানীয় নাসির উদ্দিন বলেন, একটি চক্র নিজেদের সুবিধার জন্য নাগরদোলার ইজারা ১ মাস ৮ দিনেও দেয়নি। এতে সরকারের রাজস্ব হারাচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে দ্রæত সময়ের মধ্যে দরপত্রের মাধ্যমে ইজারা দিতে হবে।
নাগরদোলা চালানোকারী রাসেল বলেন, নাগরদোলার ইজারার মেয়াদ শেষ হয়েছে আরও এক মাসেরও আগে কিন্তু আমরা নাগরদোলা চালাচ্ছি ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানেন।
নাগরদোলার ইজারাদার শাহজালাল বলেন, আমি গত বছর ৮ লাখ ১৬ হাজার টাকায় এক বছরের জন্য নাগরদোলার ইজারা পেয়েছি। এবছরের জুন মাসে এ ইজারার সময় শেষ হলেও নাগরদোলা চালিয়ে যাচ্ছি। এব্যাপারে কেউ কোনো বাধা দেয়নি।
ফাউন্ডেশনের ডেসপ্লে অফিসার আবুল কালাম আজাদ বলেন, ইজারা ছাড়া নাগরদোলা চালানোর কোনো সুযোগ নেই। আমাদের অবহেলায় সময়মত ইজারা দেওয়া হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে নাগরদোলার ইজারা দেওয়া হবে।
ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল হোসাইন বলেন, ফাউন্ডেশনের স্থায়ী কোনো পরিচালক না থাকায় (অতিরিক্ত দায়িত্ব) পালন করছেন কাজী নূরুল ইসলাম। অতিরিক্ত দায়িত্বের পরিচালককে সবসময় পাওয়া যায়না বিধায় ইজারা দিতে বিলম্ব হচ্ছে। কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে দরপত্র আহবান করা হবে।
তিনি আরও বলেন, নতুন ইজারা মূল্য যা আসে সে অনুপাতে যতদিন নাগরদোলা চালানো হয়েছে তার রাজস্ব আদায় করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.