বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

গাজায় গণহত্যার প্রতিবাদে উলামা ঐক্য পরিষদের বিক্ষোভ-সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২০৯ Time View

নয়ন সরকার সোনারগাঁও প্রতিনিধি।

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার ইমাম উলামা ঐক্য পরিষদ ও ধর্ম প্রাণ মুসলির উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বরতা, মানুষ হত্যা ও দেশ দখলের চেষ্টার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২০’শে অক্টোবর (শুক্রবার) জুমার নামাজের পর ঐতিহাসিক হাবিবপুর ঈদগাহ্ ময়দানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উলামায়ে কেরামদের নেতৃত্বে বহু মানুষের মিছিল এসে সমবেত হয়। উলামায়ে কেরামদের পাশাপাশি তাওহীদী জনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে ইমাম উলামা ঐক্য পরিষদের সোনারগাঁও উপজেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন খান বলেন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসার উপরে ইজরাইলের বর্বোরচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ থাকতো শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে কাফনের কাপড় পড়ে ইসরাইলিদের বিপক্ষে গিয়ে দাঁড়াতাম। বুকের তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনি মা-বোনদের ইজ্জত রক্ষা করার চেষ্টা করতাম। যেহেতু আমাদের ফিলিস্তিন যাওয়ার সুযোগ নেই সেহেতু আমাদের করণীয় হচ্ছে আল্লাহর দরবারে ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য দোয়া করা। যাতে মহান আল্লাহ যেন ফিলিস্তিনি ভাইদেরকে বিজয় দান করেন।
তাছাড়া উপস্থিত সকল বক্তারাই প্রতিবাদস্বরূপ ইসরাইলিদের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান। ইসরাইলের সাথে বাংলাদেশের সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক বিনষ্ট করারও অনুরোধ জানান।
সমাবেশ শেষে উপস্থিতিদের নিয়ে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি গোয়াল্দী থেকে চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
ইমাম উলামা ঐক্য পরিষদের সোনারগাঁ উপজেলা সাঃ সম্পাদক মাওলানা মুফতী সাইদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা আঃ দাইয়ান, মাওলানা শাজাহান শিবলী, মাওলানা কামাল হোসেন, মাওলানা মোঃ উল্লাহ, মুফতী জহিরুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতী রুহুল আমিন কাসেমী, মাওলানা ওবায়দুল কাদের নদভী, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ওবাইদুল্লাহ মাজাহেরী, হাফেজ মোয়াজ্জেম হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন ফরিদী, মাওলানা সাখাওয়াত উল্লাহ মহিব, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আব্দুল হাই শফিকী, মাওলানা মাজহারুল ইসলাম ও হাবিবপুর হাজী আনোয়ারা মাদ্রাসার সাঃ সম্পাদক হাজী নুরুজ্জামান প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছগির আহমেদ, উপজেলা আ’লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলকসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.