বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে আপন চাচাতো ভাই এর হাতে প্রবাসী খুন আটক-১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধের জেরে আল আমিন (৩৮) নামের এক প্রবাসী ফেরত যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই সুজন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

নিহত আল আমিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী এলাকার ইসমাইল মিয়ার ছেলে, নিহত আল আমিনের একটি পুত্র সন্তানের পিতা সে সাথে তার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা।

নিহতের স্বজনরা জানান,
বৃহস্পতিবার ২৫ জানুয়ারী বিকেল ৩টার দিকে আল আমিনকে তার চাচাতো ভাই সুজন বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। তারপর রাত হয়ে গেলেও তারা বাড়ীতে ফিরে আসেনি এবং দু’জনের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সুজন একা বাড়ি ফিরলে আল আমিনের কথা জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা উত্তর দেয়। সুজনের কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁও থানায় নিয়ে আসা হয় এর পর জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয় সুজনকে।

পরবর্তীতে মোবাইল নাম্বারের সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে শুক্রবার বেলা সাড়ে ১২টায় পাশ্ববর্তি মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার নির্জন বালুর মাঠ থেকে আল আমিনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, আল আমিন নামের যুবককে হত্যার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করা হয়েছে। মেঘনা থানা পুলিশ লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে, এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.