বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁও সরকারি কলেজের হিসাব রক্ষককে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী ভর্তি সংক্রান্তকে কেন্দ্র করে কলেজের হিসাব রক্ষক মো. জাহাঙ্গীর (৪৩) কে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা- মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের সরকারী কলেজের গেটের বাহিরে অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। এসময় আহতের ডাক চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে সন্ত্রাসীরা আহতকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহতের আত্বীয় স্বজন খবর পেয়ে চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
এ ঘটনায় শুক্রবার বিকেলে আহতের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদ (২৫), সৈয়দ হোসেনের ছেলে মাহিম (২৪) ও ফুলবাড়িয়া গ্রামের মোমেনের ছেলে আশিক (২৬) ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বর্তমানে হিসাব রক্ষক মো. জাহাঙ্গীর ভাংগা হাত, পা নিয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামী লীগের আরো অন্যান্য নেত্রীবৃন্দ আহত মো. জাহাঙ্গীরকে দেখতে হাসপাতালে যান।
এ সময় এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সোনারগাঁও থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিয়ে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার নির্দেশ দেন।

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার তদন্ত কর্মকর্তা +ওসি) মহসিন বলেন, সোনারগাঁও সরকারী কলেজের হিসাব রক্ষক মো. জাহাঙ্গীরের উপর হামলাকারিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.