বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্ততিকালে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুরে ডাকাতির প্রস্ততিকালে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে কলতাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের নুরু ডাকাতের ছেলে শাহ পরান ও শাহ আলী। গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১২জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় সেনাবাহিনী ও পুলিশের একটি টহলদল ওই সড়কে টহল দিচ্ছিল। যৌথ বাহিনীর উপস্থিতি দেখে ডাকাত দল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সেনা সদস্যরা দুই ডাকাত সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে রামদা, হকিস্টিক ও ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সোনারগাঁ থানাার এসআই মো. শাহাদাত হোসেন বাদি হয়ে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এলাকাবাসীর অভিযোগ, শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যাওয়ার পর জামপুর ইউনিয়নের ভূমিদস্যু গোলজার বাহিনীর সশস্ত্র ক্যাডার নুরু ডাকাতের ছেলে শাহ পরান, শাহ আলী। এই বাহিনী ৬আগস্ট কলতাপাড়া কাইল্ল্যারটেক এলাকার হাবিবুল্লাহ নামের এক কৃষকের দুটি গরু বাড়ি থেকে জোরপূর্বক নিয়ে জবাই মাংস বিক্রি করে দেয়। তাদের বিরুদ্ধে এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.