বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক উদ্যোগ

মাসব্যাপী লোকজ উৎসব ২০২৫ কারুশিল্প মেলার শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২১২ Time View

নিজস্ব প্রতিবেদক,

প্রাচীন বাংলার রাজধানী ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব ও মেলার উদ্বোধন।শনিবার (১৮ জানুয়ারী) বিকাল ৩ টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মিলনায়তনে, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে ময়ূরপঙ্খী মঞ্চে জমকালো আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী,আজ ১৮ জানুয়ারী বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে লোকজ উৎসব ও কারুশিল্প একমাস ব্যাপী মেলা শুরু হলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ মফিদুর রহমান। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বি) আসিফ ইমাম, সোনারগাঁ সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ আবুল কালাম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক সহ
স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। এবার মেলায় কর্মরত কারুশিল্প প্রদর্শনীতে ৩২ টি স্টলসহ সর্বমোট ১ শত স্টল থাকবে। এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ৬৪ জন কারুশিল্প সক্রিয়ভাবে অংশ নিবেন। লোকজ উৎসব ও কারুশিল্প মেলা ২০২৫ এর অনুষ্ঠানমালায় থাকবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া- ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রজারগান, লালন সঙ্গীত, মুর্শিদীগান, আলকাপ গান, গায়ে হলুদেরগান, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতীগান, লোককবিতা পাঠের আসর, পুঁথিপাঠ, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, ভালোবাসার তামা-কাঁসা-পিতল শিল্পের প্রদর্শনী, লোকজজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, চর্যাগীতি, সেমিনার আয়োজন, লোকগল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি। মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel