রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

জামায়াতের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে : সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবিবপুর এলাকায় উপজেলা জামায়াতের শাখা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

এ সময় সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণ এর সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা বলেন, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের মেসে থাকতো আবদুল হামিদ তুষার নামের একজন দিনমজুর। সম্প্রতি সে স্থানীয় মাদক চক্রের সাথে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় মেস মালিক রাশেদুল ইসলাম বাড়ির মালিক আল আমিনের কাছে অভিযোগ করলে তুষারকে মেসের টাকা পরিশোধ করে চলে যেতে বলেন। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির মালিক আলআমিনের উপর চড়াও হয় ভাড়াটিয়া তুষার। এতে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে মিথ্যা গল্প তৈরি করে একজন সাংবাদিক কালবেলা পত্রিকা ও সোনারগাঁও কন্ঠে মিথ্যা সংবাদ প্রচার করেন। যেখানে বলা হয় “ জামায়াতের কর্মসূচিতে অংশ না নেয়ায় দিন মজুরকে মারধর” অথচ এ ঘটনার সাথে জড়িত রাশেদুল ও বাড়ির মালিক আল আমিন জামায়াতের কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন।

এবং জামায়াতের কর্মসূচিতে অংশ নেয়ায় বিষয়টি অবান্তর। দিনমজুর ভাড়াটিয়া তুষারকে বাড়ির মালিক মারধর করে আহত করার বিষয়টি মাদকের আসর ও সেবন করাকে কেন্দ্র করে ঘটে।

এটি তার মাদকের ব্যবসাকে আড়াল করার একটি ফন্দি। এ সংবাদে জামায়াতে ইসলামীর সুনাম শুধু ক্ষুন্নই হয়নি, জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মাঝে ভুল ও অসত্য তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। প্রকৃত ঘটনা জানানোর জন্য এবং জামায়াতের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনের এ আয়োজন করেছে। এ ঘটনার সোনারগাঁ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাড়ীর মালিক আল আমিন, শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.