রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে এডিস মশা নিধনে উদ্যােগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এডিস মশার প্রকোপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক বছরে ওই এলাকায় এডিস মশার কামড়ে শিশু ও নারী-পুরুষসহ তিন শতাধীক লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এরই মধ্যে আক্রান্ত এক কলেজ শিক্ষক ও এক মাদ্রাসা ছাত্রসহ কমপক্ষে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। এডিস মশা নিধনে এবার স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তা, বাড়ি মজলিশ, বাড়ি চিনিষ, সাদীপুর ও লালাহপাড়াসহ বিভিন্ন এলাকায় উদ্যােগ গ্রহণ করেছেন বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন নামের একটি সামাজিক ও মানবিক সংগঠন। মানবতার সেবা-ই মুক্তির সোপান এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে মশা নিধন মেশিন (ফাস্ট ফগার) ও মসকিউটো লিকুইড ঔষধ সামগ্রী জনগনের মাঝে বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, মশিউর রহমান, ইমরান হোসেন, কামরুল ইসলাম পাপ্পুসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের পক্ষে মশা নিধন মেশিন (ফাস্ট ফগার) ও মসকিউটো লিকুইড ঔষধ সামগ্রী জনগণের মাঝে বিতরণ করেন- ফাউন্ডেশনটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।

এসময় তিনি বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এডিস মশার প্রকোপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক বছরে ওই এলাকায় এডিস মশার কামড়ে শিশু ও নারী-পুরুষসহ তিন শতাধীক লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এরই মধ্যে আক্রান্ত এক কলেজ শিক্ষক ও এক মাদ্রাসা ছাত্রসহ কমপক্ষে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন এডিস মশা নিধনে এখন থেকে ওই এলাকায় সবসময় কাজ করবে। মশা নিধনে মসকিউটো লিকুইড ঔষধ স্প্রে করবে। প্রয়োজনে যে কেউ মশা নিধনে ফাউন্ডেশনের কাছ থেকে ফাস্ট ফগার মেশিন  ও মসকিউটো লিকুইড ঔষধ সামগ্রী বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.