শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা

সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ ৩ আসনে মনোনয়ন পেলেন আজরুল ইসলাম মান্নান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

হাবিবুর রহমান মাস্টার,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

গতকাল সোমবার (৩ নবেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের বিএনপির মনোনয়ন ঘোষণা করেন। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আজারুল ইসলাম মান্নানকে

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। এদিকে মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করে। শুরু হয় একে অপরের সাথে আলিঙ্গন । উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ধানের শীষের পক্ষে নির্বাচন করবো। তিনি আরও জানান, দলের স্বার্থে জাতির স্বার্থে কারো সাথে আমাদের কোন বিরোধ নেই। আমি সকলকে আহবান করব সকলে যেন ধানের শীষের নির্বাচন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আজারুল ইসলাম মান্নান ভাই কে নির্বাচিত করে বেগম খালেদা জিয়াকে আমরা সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ বাসি এ আসনটি উপহার দিবো ইনশাআল্লাহ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন আমাদের মাঝে কোন গ্রুপিং নাই, আমরা সকলে কাঁধে কাঁধ রেখে আগামী নির্বাচনে মান্নান ভাইকে জয় যুক্ত করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel