রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

‎মেঘলা টিভির সিইও, সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ জাতীয় মুক্তি দলের যুগ্ম-মহাসচিব নির্বাচিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

সোনারগাঁ প্রতিনিধি

‎সাংবাদিক মেঘলা টিভির সিইও জহিরুল ইসলাম সিরাজ জাতীয় মুক্তি দলের যুগ্ম-মহাসচিব নির্বাচিত
‎ঢাকা, শনিবার (৮ নভেম্বর):
‎১৯৮৬ সালে প্রতিষ্ঠিত, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল জাতীয় মুক্তি দল-এর এক বিশেষ সভা আজ ঢাকায় অনুষ্ঠিত হয়। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙালী, আনোয়ার হোসেন মিলন ও আব্দুর রউফ তোতা ভাইস-চেয়ারম্যান হিসেবে,
‎অধ্যাপক মো. খোরশেদ আলম মহাসচিব হিসেবে
‎এবং মেঘলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহিরুল ইসলাম সিরাজকে যুগ্ম-মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়।
‎এর মধ্যে রয়েছেন
‎সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে,
‎নজরুল ইসলাম বাঙালী ফেনী-২,
‎মোহাম্মদ উল্লাহ শামীম ফেনী-৩,
‎অধ্যাপক মো. খোরশেদ আলম জামালপুর-২,
‎আনোয়ার হোসেন মিলন পাবনা-৩,
‎আব্দুর রউফ তোতা গাইবান্ধা-৪,
‎শাহিনুর ইসলাম দিনাজপুর-৪,
‎এবং রবিউল ইসলাম রবি ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থী হবেন।
‎মোট ২০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
‎‎সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.