বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু

মান্নান এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচার করায় প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ উপজেলা বিএনপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ Time View

হাবিবুর রহমান মাস্টার।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আাজারুল ইসলাম মান্নান এর বিরুদ্ধে বিভিন্ন ফেইসবুকে, অনলাইন মাল্টিমিডিয়া ও সংবাদমাধ্যমে বিগত কয়েকদিন ধরে নানা ভাবে অপপ্রচার করে আসছিল।

বুধবার ১২ নভেম্বর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন এক বিবৃতি এ প্রতিবাদ জানান তিনি। উল্লেখিত তার বক্তব্যের হুবাহুব তুলে ধরা হলো প্রিয় ভাই-বোনেরা নারায়ণগঞ্জ-০৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মার্কায় (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী হিসেবে মনোনিত ঘোষণা করার পর থেকে কিছু স্বার্থবাদী মহল আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার অডিও ভয়েজ বিকৃত (ভয়েজ এডিট) করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার দলের নেতাকর্মী ও জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে। এসব তৈরিকৃত কাট সাট ভিডিও প্রচারের মাধ্যমে তারা আমার সঙ্গে আমার দলের অতি সম্মানিত একজন বর্ষীয়ান নেতার নাম জড়িয়ে মিথ্যা প্রচারে লিপ্ত রয়েছে যা অতীব জঘন্য অপরাধজনক বলে মনে করি।

আমি স্পষ্টভাবে জানাতে চাই এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে এই অপচেষ্টা চালানো হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে চক্রান্তকারীদের অপচেষ্টা মাত্র।

“আমি সকল নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানাই, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন। বিএনপির প্রতিটি কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকবেন, গুজব প্রতিহত করবেন এবং সত্যের পাশে দাঁড়াবেন। আমরা সকলে মিলে এই যড়যন্ত্র মোকাবেলা পূর্বক ভোটাধিকারের লড়াইয়ে জয়ী হবো, ইনশাহআল্লাহ্।

আজহারুল ইসলাম মান্নান মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে আবেদন করেন যে, সুন্দর ও সম্প্রীতিমূলক সমাজ প্রতিষ্ঠা বিনির্মানে তথ্যের সত্যতা নিশ্চিত না হয়ে প্রচার ও প্রকাশে আমরা যেন সর্বোচ্চ সতর্ক হতে সচেষ্ট থাকি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নান বলেন, আমার বিরুদ্ধে যে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত, কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এধরণের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরবর্তীতে এধরণের অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান, অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel