রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

‎সিদ্ধিরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম সিরাজের গণসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক,
‎নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র থেকে এমপি প্রার্থী জহিরুল ইসলাম সিরাজ শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ২১ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি চিটাগাং রোডসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
‎গণসংযোগকালে জহিরুল ইসলাম সিরাজ বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন এলাকার সাধারণ শ্রেণি থেকে উঠে আসা, মানুষের পাশে থাকা একজন প্রার্থী চান। “জনগণের এই ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে,” বলেন তিনি।
‎তিনি আরও দাবি করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে এলাকার অসহায় ও সাধারণ মানুষের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখতে চান। “আমি একজন সাধারণ মানুষ। মানুষের কল্যাণে কাজ করাই আমার উদ্দেশ্য,”।
‎স্বতন্ত্র থেকে এমপি প্রার্থী সিরাজ নিজে একা একা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে একটি ভোট ভিক্ষা চান। এ সময় তিনি সাংবাদিকদেরকে বলেন, ভোটারদের কাছে আমি যে ভালোবাসা পেয়েছি, আমি মানুষের কাছে হাত পেতে হলো নির্বাচিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে হবে ইনশাল্লাহ। জনগণের সাহায্যে সহযোগিতায় ও ভোটে নির্বাচিত হয়ে জনগণের জবাবদিহিতায় থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.