রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের আনন্দ র‍্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক,

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ র‍্যালির আয়োজন করেছেন। ২২ নভেম্বর
শনিবার উপজেলার কাঁচপুর ঢাকা চট্টগ্রাম মহান সড়ক ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি শেষ হয় স্থানীয় বিএনপির ইউপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিউল রহমান আপেল, আবু জাফর, অধ্যাপক ইমতিয়াজ বুলবুল মুজাহিদ মল্লিক, র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন। নেতারা বক্তব্যে বলেন, দলীয় সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে ৩১ দফাকে গুরুত্বপূর্ণ রোডম্যাপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য বক্তারা বলেন নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনয়ন বাতিল করার লক্ষে পুনরায় অন্যজনকে দেয়ার আহবানে এ আয়োজন। সমাবেশে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক,পৌর বিএনপি নেতা তপন আহমেদ,রওশন, মোবারক, আলমগীরসহ প্রমুখ।ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া র‍্যালিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.