রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ের ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মারধর করে গুরুতর জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁও উপজেলার কাঁচপুর মধ্যপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আয়মান হোসেন( ১৯) এর সাথে ঝগড়া বিবাদ হয়।
পরে ২৪ শে নভেম্বর রোজ সোমবার রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় কাঁচপুর মধ্যপাড়া এলাকায় আয়মানের বাবা কাজ শেষে বাড়িতে যাওয়ার পথে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে আসামিরা তাদের বাড়ির সামনে ওতপেতে থেকে আয়মানের বাবা আবিদ হোসেনকে একা পেয়ে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধর করলে আয়মান ও তার মা মালা বেগম এগিয়ে আসলে তাদের সবাইকে এলো পাঁথালী ভাবে মারধর শুরু করে। এতে তারা গুরুতর জখম হয়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে আসামিরা তাদেরকে ছেড়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গালি -গালাজ করতে করতে পালিয়ে যায় এবং পরে তাদেরকে চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ সময় আয়মানের মায়ের সাথে থাকা আঠানি একটি স্বর্ণের চেইন যার মূল্য এক লক্ষ টাকা এবং আয়মানের বাবার কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় আসামিরা।
এ বিষয়ে আয়মানের বাবা আবিদ হোসেন পাঁচজনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামিরা হলেন -১।জুনায়েদ( ১৮)পিতা আবুল হোসেন ২।অনিক (৩০) পিতা মোস্তফা ৩।মোনায়েম (২৮) পিতা আবুল হোসেন ৪।এনাম (২৫) পিতা নূর হোসেন ৫।মেহেদী হাসান (৩০) পিতা নুর হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.