রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে স্বামীর হাতে স্ত্রী খুন-ঘাতক স্বামী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টারে বুধবার সকালে গৃহবধূ রিয়া মনি (২৪) হত্যার ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে স্বামী আদিল হোসেন তাঁকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। নয় মাস আগে তাঁর সঙ্গে বিয়ে হয় আদিল হোসেনের, যিনি একই এলাকার বাদশা মিয়ার ছেলে। এর আগে স্বামী আদিলের আরো একটি স্ত্রী রয়েছে। বিয়ের আগের সম্পর্ক ও পূর্ববর্তী বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত বলে এলাকাবাসী জানান।

ধারণা করা হয় বুধবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে আদিল ধারালো অস্ত্র দিয়ে রিয়া মনিকে আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আটককৃত আদিল হোসেন পুলিশের কাছে দাবি করেন, বুধবার সকালে তিনি স্ত্রী রিয়া মনির জন্য খাবার আনতে কোয়ার্টারের বাইরে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে কক্ষের দরজা খোলা অবস্থায় ভেতরে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় স্ত্রীর নিথর দেহ দেখতে পান। এ সময় তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাক দিলে লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আদিলকে হেফাজতে নেয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানান, ঘটনাটির তদন্ত চলছে। স্বামী আদিল হোসেনকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.