রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কুরআন তেলওয়াত অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

সোনারগাঁ প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ের তাহেরপুর মাদ্রাসায় দোয়া মাহফিল ও পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ নভেম্বর বাদ জোহর নামাজের পর উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক,পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নওবেলসহ প্রমুখ।

আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। এ সময় জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিল সম্পন্ন হওয়ার জন্য অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম, ও কুরআন খতম শেষে অসহায় মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.