নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে কাচপুরে রাতের আধারে গড়ে উঠা বিজয় মেলার নামে জুয়া, মদ সহ অবৈধ মেলা ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রসাশন। আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ ভাংচুর অভিযান।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত , ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিবুল্লাহ , সহকারী কমিশনার ভুমি খ সার্কেল ফাইরুজ তাসনিম , হাইওয়ে পুলিশের সদস্য , জেলা বিএনপির সদস্য ও কাচপুর ইউনিয়ন পিএনপির সভাপতি সেলিম হক।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, কাচপুর সার্কেল সহ পুরো সোনারগাওয়ে কোন ধরনের অপতৎপরতা সহ্য করা হবে না। আমাদের উপজেলা প্রসাশন ও স্হানীয়দের সহায়তায় আজ অবৈধ মেলার দোকানপাঠ সহ অন্যান্য স্হাপনা ভেঙ্গে তছনছ করে দেয়া হয়েছে।
কাচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক বলেন, প্রসাশনের পাশাপাশি আমরাও মেলা ভেঙ্গে দেয়ায় সহযোগীতা করেছি। যারা এ অবৈধ মেলা দেয়ার চেষ্টায় জড়িত ছিলো তাদের শাস্তি দাবি করছি।