নিজস্ব প্রতিবেদক,
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে সোনারগাঁবাসিসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল হক ভূঁইয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সিরাজুল হক ভূঁইয়া বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করে। মহান বিজয় দিবস আমাদের গৌরব, অহংকার ও প্রেরণার দিন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এ দিনের মূল শিক্ষা।
তিনি আরও বলেন, বিজয়ের চেতনাকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নত সোনারগাঁ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করেন।