নিজস্ব প্রতিবেদক,
মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ পৌর বিএনপির অন্যতম নেতা ওমর ফারুক টিটু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই সব শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি আরও বলেন, মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পরিশেষে ওমর ফারুক টিটু মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ পৌরবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।