রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ Time View

নিজস্ব প্রতিবেদক,,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোনারগাঁয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ ডিসেম্বর বেলা ১১ টায় সোনারগাঁ উপজেলার মহিলা কলেজের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক  অধ্যাপক মামুন মাহমুদ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বারদী ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম বাবু,দেলোয়ার মেম্বার, জিলানী মেম্বার,আলমগীর,আফজাল,সাজ্জাদ চৌধুরী চপল,মোবারক হোসেন রাজা,রওশন আলী,সানোয়ার হোসেন,মোহাম্মদ মোস্তাক,ইলিয়াসসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.