রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান ও গোডাউন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

হাবিবুর রহমান মাস্টার,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর থানা রোড এলাকায় মোতালেবের টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মার্কেটটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিনশেডে নির্মিত হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং দোকানিরা মালামাল উদ্ধার করতে না পেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সোনারগাঁ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় সোনারগাঁ থানার পুলিশের উপপরিদর্শক সামরুল–এর নেতৃত্বে একটি টিম নিরাপত্তা ও সহায়তামূলক কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ শাখার উপসহকারী পরিচালক ওসমান গনী বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
মার্কেটের মালিক মামুন মিয়া বলেন,
আগুনে আমার মার্কেটের একাধিক দোকান ও গোডাউন পুড়ে গেছে। অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনো হিসাব করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.