রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক,,

সোনারগাঁয়ের ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে (বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর) সকালে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ।
অভিযানকালে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট, ভ্রাম্যমাণ স্টল ও বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। এতে করে পথচারী ও যানবাহনের চলাচলে স্বস্তি ফিরে আসে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অভিযানে সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে ওসি মহিবুল্লাহ বলেন, “সোনারগাঁ উপজেলা রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। জনদুর্ভোগ কমানো এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ দখল পুনরায় যাতে না হয় সেজন্য নিয়মিত নজরদারি রাখা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের আশা, এ ধরনের ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে মোগরাপাড়া চৌরাস্তার যানজট কমবে এবং পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.