নিজস্ব প্রতিবেদক,,,
সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে সোনারগাঁয়ের কৃতি সন্তান ENTRUST গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবুল বাশারকে। উদ্যোক্তা হিসেবে তাঁর সাফল্য, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা ইঞ্জিনিয়ার আবুল বাশারের উদ্যোক্তা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর মতো তরুণ উদ্যোক্তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সম্মাননা গ্রহণকালে ইঞ্জিনিয়ার আবুল বাশার বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আগামীতেও আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে চাই।”