রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

হাবিবুর রহমান মাস্টার,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষনা দিয়েছেন জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় অনুষ্ঠিত চুরি ডাকাতি, ছিনতাই মাদক জুয়াসহ অসামাজিক কার্যকলাপসহ অপরাধ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় এ ঘোষনা দেন।

জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংবাদিক মিজানুর রহমান মামুন, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজ সেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার, মোতালেব মিয়া প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলেচনা সভায় বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নে বর্তমান চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এ ইউনিয়নের পাশে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি বিভিন্ন পরিবহনে ডাকাতির ঘটনা আশংকাজনকহারে বেড়ে গেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে সোচ্চার হতে হবে। এলাকার একটি প্রতিরোধ কমিটি গঠন করে ডাকাত চুরির পাহারা দিয়ে ডাকাতি সহ সকল প্রকার অপরাধ দমন করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.