রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁও পৌরসভায় গণভোটের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সোনারগাঁও পৌরসভায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভিডিওচিত্র প্রদর্শনী, পোস্টাল ভোট, গণভোটের বিষয়াবলী এবং নির্বাচনী আচরণবিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাত।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি আশাদুল ইসলাম আসাদ, পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, পৌর বিএনপির নেতা হারুন অর রশিদ মিঠু, ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ জামান।
এছাড়াও সভায় বিভিন্ন মসজিদের ইমাম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হলে নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা জরুরি। একই সঙ্গে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের অবহিতকরণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.