রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে ঘোড়া মার্কায় ভোট চেয়ে অধ্যাপক রেজাউল করিমের প্রচারণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০২ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ঘোড়া মার্কায় ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় তিনি সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
অধ্যাপক রেজাউল করিম বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে তার উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন,পৌর বিএনপি নেতা জিয়া,ও স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.